Article Details

কিভাবে আপনার ব্লগের জন্য একটি সঠিক ডোমেইন নির্বাচন করবেন

img by admin
22 Oct, 2025
Share

আপনি কি জানেন, ব্লগিং শুরু করার সময় ৭০% নতুন ব্লগার এমন একটি ভুল করেন, যেটা তাদের ওয়েবসাইটের ভবিষ্যত নষ্ট করে দেয়? আর সেই ভুলটি হলো, ভুল ডোমেইন নির্বাচন! 

হ্যাঁ, একটি ভুল ডোমেইন নাম আপনার ওয়েবসাইটের ট্রাফিক, ব্র্যান্ড ভ্যালু, এমনকি Google র‍্যাঙ্কিংকেও ধ্বংস করে দিতে পারে। অথচ একটি সঠিক, সহজ ও SEO-ফ্রেন্ডলি ডোমেইন আপনার ব্লগকে মুহূর্তেই করে তুলতে পারে পেশাদার এবং বিশ্বাসযোগ্য।

তাই এই আর্টিকেলে আপনি জানতে পারবেন,

  • কীভাবে একটি পারফেক্ট ডোমেইন নির্বাচন করবেন,
  • কেন ভুল ডোমেইন আপনার ওয়েবসাইটের ক্ষতি করে,
  • এবং ডোমেইন নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে

তাহলে চলুন, জেনে নেই “কিভাবে আপনার ব্লগের জন্য একটি সঠিক ডোমেইন নির্বাচন করবেন”।

আপনি কি জানেন, ব্লগিং শুরু করার সময় ৭০% নতুন ব্লগার এমন একটি ভুল করেন, যেটা তাদের ওয়েবসাইটের ভবিষ্যত নষ্ট করে দেয়? আর সেই ভুলটি হলো, ভুল ডোমেইন নির্বাচন!  হ্যাঁ, একটি ভুল ডোমেইন নাম আপনার ওয়েবসাইটের ট্রাফিক, ব্র্যান্ড ভ্যালু, এমনকি Google র‍্যাঙ্কিংকেও ধ্বংস করে দিতে পারে। অথচ একটি সঠিক, সহজ ও SEO-ফ্রেন্ডলি ডোমেইন আপনার ব্লগকে মুহূর্তেই করে তুলতে পারে পেশাদার এবং বিশ্বাসযোগ্য।

ডোমেইন কী?

ডোমেইন (Domain) হলো একটি ওয়েবসাইটের অনলাইন ঠিকানা বা নাম। যার মাধ্যমে মানুষ তোমার ওয়েবসাইট দেখতে পায় বা প্রবেশ করে। আরও সহজ ভাবে বললে, আপনি যখন কোনো দোকানে যান কোন কিছু কেনার উদ্দেশ্যে অবশ্যই ঠিকানার দরকার আছে। নাহলে আপনি সঠিক দোকানে যেতে পারবে না। তেমনি অনলাইনে মানুষ আপনার সাইটে আসে ডোমেইন নাম লিখে। এটা একটি ওয়েবসাইট এর পরিচয়।

ডোমেইন নাম দেখতে এরকম,  যেমন- google.com, youtube.com, ‍sohojincome.com ইত্যাদি

যখন কেউ ব্রাউজারে এই ঠিকানাগুলো টাইপ করে, তখন তারা সরাসরি সেই ওয়েবসাইটে পৌঁছে যায়। অর্থাৎ, ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ডিজিটাল ঠিকানা।

একটু টেকনিক্যালভাবে বললে, প্রতিটি ওয়েবসাইট আসলে একটি IP অ্যাড্রেসে (যেমন: 192.168.0.1) সংযুক্ত থাকে। কিন্তু মানুষ সংখ্যার এই IP মনে রাখতে পারে না।
তাই সহজ কোন নাম দিয়ে সেই IP-কে “ডোমেইন” রিপ্লেস বা রিডাইরেক্ট করা হয়। যেমন, https://142.250.74.78 দিয়ে কোন ব্রাউজারে খুজলে আসলে google.com আসবে। এটি গুগল এর আসল  IP ঠিকানা। কিন্তু সহজে মনে রাখা বা ব্র্যান্ডিং করার জন্য “google.com” ডোমেইন ব্যবহার করেছে।

ডোমেইনের মূল অংশগুলো বা ডোমেইন এর গঠন

একটি ডোমেইন সাধারণত দুইটি অংশে বিভক্ত থাকে: প্রথমত  নাম (Name): যেমন — google, facebook, sohojincome এটাই আপনার ব্র্যান্ড পরিচয়।

অতপর থাকে, এক্সটেনশন (Extension): যেমন — .com, .net, .org, .bd, .xyz ইত্যাদি। এগুলোকে Top-Level Domain (TLD) বলা হয়।

যেমন, ‍sohojincome.com = sohojincome (নাম) + .com (এক্সটেনশন)

চলুন এবার জেনে আসি ডোমেইন কেন গুরুত্বপূর্ণ

ডোমেইন কেন এত গুরুত্বপূর্ণ?

একটি ভালো ডোমেইন নাম শুধু আপনার ওয়েবসাইটের ঠিকানা নয়, এটি আপনার ব্র্যান্ড, SEO, এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সাহায্য করে। 

নিচে বিস্তারিতভাবে একটু ব্যাখ্যা করে বলি, 

ডোমেইন আপনার অনলাইন পরিচয় তৈরি করে

যেভাবে মানুষ আপনার নাম দেখে আপানকে চিনে, তেমনি অনলাইনে মানুষ আপনার ডোমেইন নাম দেখে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইট চিনবে। যেমন, prothomalo.com নাম দেখলেই সবাই বুঝে নেয় এটি বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম।

SEO (Search Engine Optimization)-এ ভূমিকা রাখে

যদি আপনার ডোমেইনে প্রাসঙ্গিক কিওয়ার্ড থাকে, তাহলে সেটি গুগলে দ্রুত র‍্যাংক করতে সাহায্য করে। যেমন- sohojincome.com নামটি “সহজ ইনকাম” সার্চে র‍্যাংক পাওয়ার সম্ভাবনা বাড়ায়। 

একটি প্রফেশনাল ও সুন্দর ডোমেইন নাম ভিজিটরের চোখে আপনার ব্র্যান্ডকে নির্ভরযোগ্য/trustable করে তোলতে সহায়তা করে। যেমন: sdp.com.bd এটি ‍”স্কিল ডেভেলপমেন্ট পয়েন্ট” এর সংক্ষিপ্ত রূপ। যদি developmentpointskills .com এভাবে লেখা হতো তাহলে এলোমেলো মনে হতো।  তাছাড়া সার্চ ইঞ্জিনে বিশ্বাসযোগ্য নাম থাকলে মানুষ সহজেই তাতে প্রবেশ করে। 

ব্র্যান্ড গঠনে সহায়তা করে

একটি ইউনিক ডোমেইন নাম আপনার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে সহয়তা করে। যেমন, TechCrunch, ProthomAlo, Daraz, AjkerDeal এগুলো ব্র্যান্ড হয়ে গেছে কারণ তাদের ডোমেইন সহজ, মনে রাখার মতো সংক্ষিপ্ত, এবং ভিন্ন প্রকৃতির।

তাছাড়া, ডোমেইন নাম সহজ হলে মানুষ মনে রাখে এবং পরবর্তীতে আবার আপনার ওয়েবসাইট এ ফিরে আসার সম্ভাবনা থাকে। মানুষ সহজে যে নাম মনে রাখতে পারে, সে সাইটে আবার যেতে চায়। এটাই সাভাবিক। 

আরও পড়ুনঃ 2026 সালে বাংলা ভাষায় ব্লগিং করে আয় করার সবথেকে সহজ উপায় - নতুনরাও পারবে

একটি সঠিক ডোমেইন নির্বাচন করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

আপনি যদি নিজের ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা করেন, তাহলে প্রথমেই একটি সঠিক ডোমেইন নির্বাচন করা অত্যন্ত জরুরি। কারণ, ডোমেইন নাম শুধু একটি ঠিকানা নয়, এটি আপনার ব্র্যান্ড, বিশ্বাসযোগ্যতা এবং SEO সহজ করার মাধ্যম।

একটি ভুল ডোমেইন আপনার ব্লগের ভবিষ্যৎকে পিছিয়ে দিতে পারে, আবার একটি ভালো ডোমেইন নাম আপনার ওয়েবসাইটকে অনলাইনে আলাদা পরিচিতি দিতে পারে।
তাই ডোমেইন কেনার আগে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখাখা উচিৎ।

সহজ ও সংক্ষিপ্ত নাম: আপনার ডোমেইন নাম যত ছোট ও সহজ হবে, মানুষ তত সহজে সেটি মনে রাখতে পারবে। দীর্ঘ বা জটিল নাম সাধারণত মানুষ ভুল করে টাইপ করে ফেলে বা মনে রাখতে পারে না।  যেমন onlineincomebangladesh24tips.com না লিখে incomebd .com বা earnbangla .com ইত্যাদি লিখলে ভিজিটর সহজেই মেনে রাখতে পারবে। 

পরামর্শ: সম্ভব হলে ১০–১২ অক্ষরের মধ্যে ডোমেইন নাম রাখুন। এতে ব্র্যান্ড গঠন ও টাইপ করা দুই-ই সহজ হয়। যতটা ছোট হবে ততই ভালে তবে অবশ্যই মানুষের মনে রাখার মতো যুক্তি থাকতে হবে।

ডোমেইনে জটিল শব্দ এড়িয়ে যাওয়াঃ অনেক সময় আমরা এমন কিছু ইংরেজি শব্দ ব্যবহার করি যা উচ্চারণে বা বানানে কঠিন হয়। এতে ব্যবহারকারীরা ভুল করে অন্য সাইটে চলে যেতে পারে। যেমন- xpartjobs, expartjobsbd এগুলা না লিখে সঠিক বানান লিখুন expertjobs এভাবে। তাহলে ভিজিটর ভুল করবে না।

সুতরাং, এমন নাম বেছে নিন যা সহজে উচ্চারণযোগ্য, সহজে লিখা যায়, এবং মানুষ একবার শুনলেই মনে রাখতে পারে। এবং বানান সঠিক রাখুন।

ব্লগের নিশ অনুযায়ী ডোমেইন নির্বাচনঃ আপনার ডোমেইন নাম যেন আপনার ব্লগের বিষয়বস্তু বা নিস (Niche) সম্পর্কে ইঙ্গিত দেয়। এতে ভিজিটর বুঝতে পারবেন আপনার ওয়েবসাইট কোন বিষয়ে। যেমন, sohojincome.com এখানে মুলত অনলাইনে সহজে কিভাবে ইনকাম করা যাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

এরকম ভাবে আপনি যে বিষয়গুলি নিয়ে ব্লগ বানাতে চান তার সাথে মিলিয়ে নাম রাখার চেস্টা করুন।

কিওয়ার্ড যুক্ত করাঃ ডোমেইনে প্রাসঙ্গিক কিওয়ার্ড থাকলে SEO-তে সুবিধা হয়, তবে এটি যেন “স্প্যামি” না লাগে বা দীর্ঘ না হয়। এক বা দুটি প্রাসঙ্গিক কিওয়ার্ড যুক্ত করুন যা আপনার ব্লগের বিষয় প্রকাশ করে। 

.com এক্সটেনশন: আজও .com ডোমেইনই সবচেয়ে জনপ্রিয় এবং প্রফেশনাল হিসেবে স্বীকৃত। আপনি যদি আন্তর্জাতিক পর্যায়ের দর্শকদের লক্ষ্য করেন, তাহলে অবশ্যই .com এক্সটেনশন ব্যবহার করা উত্তম। তবে যদি আপনার ব্লগ কেবল বাংলাদেশভিত্তিক হয়, তাহলে .com.bd বা .bd এক্সটেনশনও ভালো বিকল্প হতে পারে।

যেমন, ‍sohojincome.com অথবা ‍sohojincome.com.bd

আপনি যদি খেয়াল করেন বর্তমানে যে সমস্ত ওয়েবসাইট আপনার কি ওয়ার্ডে সার্চ রেংকিং এ আছে, তার বেশিরভাগই .com এক্সটেনশন। এছাড়া অন্যান্য লো কোয়ালিটি এক্সটেনশন কিন্তু পারফরমেন্সের দিক থেকে তেমন এগিয়ে নেই।

সংখ্যার (Numbers) ও হাইফেন (-) এড়িয়ে চলুন: ডোমেইন নির্বাচনের ক্ষেত্রে নাম্বার অথবা হাইফেন এই টাইপের সিম্বল ব্যবহার করলে ভিজিটররা লিখতে সাচ্ছন্দ বোধ করেন না। তাই যতটা সম্ভব নাম্বার এবং হাই ফ্রেন্ড এই টাইপের সিম্বলিক ওয়ার্ডগুলো আমাদের এড়িয়ে চলা উচিত।

ব্র্যান্ডযোগ্য নাম তৈরি করুনঃ একটি সফল ব্লগ বা ওয়েবসাইটের মূল শক্তি হলো তার ব্র্যান্ড নাম। তাই এমন একটি ডোমেইন বেছে নিন যা ইউনিক, মনে রাখার মতো এবং বলতেও সহজ। এতে আপনার ওয়েবসাইট এর মাধ্যমে সহজে একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন। যেমন hotovaga.com,  sohojincome.com ইত্যাদি।

ট্রেডমার্ক বা ব্র্যান্ড এড়িয়ে চলুনঃ আপনি যে ডোমেইনটি কিনতে চাচ্ছেন সেটি কেন লাগে দেখে নিন ওই নামে পূর্বে কোন ট্রেডমার্ক বা কপিরাইট ব্র্যান্ড আছে কিনা। যদি কোন ব্র্যান্ড বা ট্রেডমার্ক কোম্পানির সাথে মিলিয়ে ডোমেইন কিনেন তাহলে সেটি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন- facebooklike.com এটা ফেসবুকের কোন সার্ভিস মনে হচ্ছে মুলত এটা ফেসবুকের না। তাই ফেসবুক এটাকে রিপোর্ট করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় নামটি ফাঁকা আছে কিনা চেক করুনঃ আপনি যে ডোমেইন নামটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন , সেটি Facebook, Instagram, YouTube বা Twitter-এ ফাঁকা আছে কিনা আগে দেখে নিন। এতে ভবিষ্যতে একই নামে ব্র্যান্ড পেজ তৈরি করতে সুবিধা হবে এবং দর্শকদের কাছে একটি ইউনিক আইডেন্টিটি বজায় থাকবে।

পুরোনো ডোমেইন হলে যা দেখতে হবেঃ বর্তমানে অনেকেই সার্চ ইঞ্জিনে রেংকিং এর জন্য old/expire বা ডোমেইন খুঁজে থাকেন। একটি পুরাতন ডোমেইন রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই সেটিকে Who.is  অথবা Wayback Machine এ তার পূর্বের হিস্টরি দেখে নিতে হবে।

পূর্বে যদি কোনরকম স্প্যাম বা অবৈধ কার্যকলাপ করা হয়ে থাকে তাহলে সেই ডোমেইন না নেওয়াই ভালো। কনফার্ম করতে হবে পূর্বের মালিক কেন এই ডোমেটি পুনরায় রেজিস্ট্রেশন করেননি। হতে পারে এতে কোন ইসলাম এক্টিভিটি রয়েছে।

একটি খারাপ ডোমেইন এর প্রভাব কি হতে পারে

একটি খারাপ ডোমেইন আপনার ওয়েবসাইটের/ ব্যবসার ক্যারিয়ারে যে সকল বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যেমন—

ভিজিটর বিভ্রান্ত হতে পারে: ডোমেইন নাম যদি জটিল, লম্বা বা মনে রাখা কঠিন হয়, তাহলে কেউ সহজে আপনার সাইটে ফিরে আসবে না।

ব্র্যান্ডের ট্রাস্ট কমে যায়: একটি আনপ্রফেশনাল বা ভুল বানানের ডোমেইন নাম আপনার ব্র্যান্ডের প্রতি ব্যবহারকারীর আস্থা কমাতে পারে।

সার্চ ইঞ্জিন র‍্যাংকে প্রভাব ফেলে: ডোমেইন যদি অপ্রাসঙ্গিক বা ”স্প্যামি” মনে হয়, তাহলে Google আপনার সাইটকে নিচে নামিয়ে দিতে পারে।

ভিজিটর হারানোর ঝুঁকি থাকে: অনেক সময় খারাপ ডোমেইনের কারণে মানুষ ভুল সাইটে চলে যায় বা আপনার সাইটকে উপেক্ষা করে।

সংক্ষেপে বললে, একটি খারাপ ডোমেইন আপনার অনলাইন আইডেন্টিটি, SEO এবং ব্র্যান্ডের প্রতি বিভ্রান্ত হতে পারে ও  মানুষের বিশ্বাস/আস্থা কমে যেতে পারে।

কোথায় থেকে ডোমেইন কিনবো? 

কিভাবে ভালো ডোমেইন প্রোভাইডার নির্বাচন করবো? 

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ভুল ডোমেইন প্রোভাইডার বেছে নেন, তাহলে ভবিষ্যতে আপনার ওয়েবসাইটের নিরাপত্তা, রিনিউ খরচ, এমনকি ডোমেইন মালিকানার উপরও প্রভাব পড়তে পারে। তাই ডোমেইন কেনার আগে আপনাকে অবশ্যই বুঝে শুনে একটি বিশ্বস্ত ডোমেইন প্রোভাইডার (Domain Provider) বেছে নিতে হবে।

একটি ভালো মানের ডোমেইন প্রোফাইলে নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা নিচে ধাপে ধাপে বিষয়টি ব্যাখ্যা করছি:

প্রোভাইডারের বিশ্বস্ততা যাচাই করুন

অবশ্য দেখতে হবে ডোমেন প্রোভাইডারডে কতদিন থেকে মার্কেটে রয়েছে। এবং তারা এই ডোমেইন ইন্ডাস্ট্রির কত পারসেন্ট দখল করে রয়েছে। মনে রাখবেন একটি ভাল ডকুমেন্ট প্রোভাইডার দিতে পারে আপনার ভবিষ্যৎ অনলাইন ব্যবসার নিশ্চয়তা।

এখন মনে প্রশ্ন আসতে পারে কিভাবে যাচাই করব? একদম সিম্পল-  গুগলে লিখে সার্চ দিন — “GoDaddy review”, “Namecheap user feedback” ইত্যাদি।

কোম্পানিগুলোর যত ভালো ভালো রিভিউ রয়েছে সেগুলো দেখতে পারবেন। এবং এই রিভিউ আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। ভালো প্রোভাইডারের সবসময় পজিটিভ রেটিং ও বাস্তব কাস্টমার রিভিউ থাকবে।

পরামর্শ: Namecheap, Google Domains, Hostinger, GoDaddy এরা সকলেই জনপ্রিয় ও নিরাপদ ডোমেইন রেজিস্ট্রার।

ডোমেইন নবায়ন (Renewal) খরচ দেখুন

দ্বিতীয়তঃ যে বিষয়টি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে আপনি এবছর ডোমেইন কিনার পর আগামীতে সেটা রিনিউ খরচ কত হচ্ছে। অনেক কোম্পানি রয়েছে যারা প্রথমে একেবারে অল্প মূল্যে একটি ডমেইন বিক্রি করে কিন্তু পরবর্তীতে সেই ডোমেইনটি রিনিউ করতে গেলে একটি মোটা অংকের টাকা গুনতে হয়। 

তাই যদি আপনি শুরু থেকেই একটু যাচাই বাছাই করে নিতে পারেন তাহলে এরকম সমস্যায় পড়তে হবে না। 

যে বিষয়গুলি বিবেচ্য সেগুলি হলঃ

তাই কেনার আগে দেখে নিন —

  • প্রথম বছরের দাম কত?

  • দ্বিতীয় বছর থেকে নবায়ন খরচ কত?

  • কোনো “hidden charge” আছে কিনা।

বেশিরভাগ কোম্পানীই প্রথম বছর 6 থেকে10 ডলার দাম নিলেও টাকা নিলেও, পরের বছর 15-20 ডলার নিতে পারে।

 

WHOIS Privacy Protection ফ্রি দেয় কিনা দেখুন

একটি ডন এর জন্য  WHOIS Privacy Protection একটি গুরুত্বপূর্ণ টুলস, এটি মূলত যেকোনো ডোমেনের ব্যক্তিগত তথ্য যেমন নাম, মোবাইল নম্বর, ইমেইল ও মালিকানা সম্পর্কে তথ্য গোপন রাখে ও প্রাইভেসি গার্ড থাকে। এটি ভালো ভালো প্রতিষ্ঠানগুলো ফ্রিতে প্রোভাইড করে থাকে। যা একটা ডোমেইন এর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সহজ ড্যাশবোর্ড ও ম্যানেজমেন্ট টুল আছে কিনা দেখুন

এছাড়াও আপনার ডোমেইন প্রোভাইডার এর ড্যাশবোর্ড এবং কি ম্যানেজমেন্ট টুলস যথেষ্ট পরিমাণে আছে কিনা সেটাও নিশ্চিত হতে হবে, বিশেষ করে ডোমেইনের DNS, নামসার্ভার, রিডাইরেকশ ইত্যাদি যেন সহজে কনফিগার করা যায়। এছাড়া যে কোন সময় যাতে অন্য প্রোভাইডার এর কাছে ট্রান্সফারের সময় কোন ধরনের বাধ্যবাধকতা না থাকে সে বিষয়টি ক্লিয়ার হতে হবে। কেননা যে কোন সময় আপনার ডোমেইনটি অন্য কোন প্রোভাইডারে ট্রান্সফার করার প্রয়োজন হতে পারে।

 

২৪/৭ কাস্টমার সাপোর্ট পাওয়া যায় কিনা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন ক্রয় করছেন তারা আপনাকে সব সময় সাপোর্ট দিচ্ছে কিনা। কেননা একটা ডোমেইন কনফিগার করার সময় যেকোনো সাপোর্ট লাগতে পারে। এটা হতে পারে DNS সংক্রান্ত, ssl, নবায়ণ, প্রাইভেসি, লক বা রিডাইরেক্ট এর ক্ষেত্রে।

 

সিকিউরিটি ফিচারগুলো যাচাই করুন

এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকিউরিটি, আপনি যে প্রোপ্রাইটরের কাছ থেকে ডোমেইন কিনছেন তাদের দেশবোর্ড বা ডোমেন প্যানেলে কি পরিমানে সিকিউরিটি রয়েছে। 

বিশেষ করে একটি ডোমেইনের সিকিউরিটি পারপাস যে বিষয়গুলি থাকা উচিত তা হলোঃ

  • 2-Step Verification
  • Domain Lock Protection
  • DNSSEC (Domain Name System Security Extension)

ডোমেইন ট্রান্সফার অপশন যাচাই করুন

আপনি যে ডোমেইন প্রোভাইডার এর কাছ থেকে ডোমেইন কিনতেছেন, তারা আপনার ডোমেটি পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সফার করার সুযোগ দিবে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আমার জানা মতে বড় বড় যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটি কোম্পানিতেই এই ফিচারটি রয়েছে। আপনি চাইলেই যে কোন একটি কোম্পানি থেকে অন্য আরেকটি কোম্পানিতে আপনার ডোমেইনটি যেকোনো সময় ট্রান্সফার করে নিতে পারবেন।

তারা এই সুযোগটি দিয়ে থাকে, এবং এর জন্য আপনাকে কোনরকম সাপোর্টে যোগাযোগ করার প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র আপনার ডোমেইনটি আনলক করবেন এবং  একটি ট্রান্সপার অথেন্টিকেশন কোড পাবেন, সে কোডটি ব্যবহার করে ট্রান্সফার করে নিতে পারবেন।

আপনি কেনার সময় যদি এই বিষয়টি ক্লিয়ার না হন তাহলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন। 

একটি ডোমেইন কেনার জন্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ইতিমধ্যে আলোচনা করেছি যদি এ বিষয়গুলি ঠিকঠাক থাকে তাহলে আপনি সেই কোম্পানি থেকে আপনার ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে পারেন। 

এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, অবশ্যই চেষ্টা করবেন কোন বড় কোম্পানি থেকে ডোমেইন কেনার জন্য। টাকা বাঁচাতে গিয়ে কোন বাংলাদেশী বা ছোটখাট কোম্পানি থেকে কখনোই রেজিস্ট্রেশন করবেন না। এতে পরবর্তীতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন।

ট্রাস্টেট ডোমেইন কোম্পানীরগুলার মধ্যে, namecheap, hostinger, Google Doamin, Goodady ইত্যাদি থেকে নিতে পারেন।

আপনার জন্য আরও কিছু প্রশ্ন ও উত্তর

কেমন ডোমেইন নাম নির্বাচন করা উচিত?

উত্তর: আপনার ডোমেইন নামটি সংক্ষিপ্ত, সহজে উচ্চারণযোগ্য, প্রাসঙ্গিক এবং ব্র্যান্ডযোগ্য হওয়া উচিত। খুব লম্বা, জটিল বা হাইফেন/সংখ্যা যুক্ত নাম এড়িয়ে চলুন।

ডোমেইন কেনার সময় কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে?

উত্তর: নবায়ন খরচ, WHOIS Privacy, রেজিস্ট্রারের নিরাপত্তা ও বিশ্বস্ততা, কাস্টমার সাপোর্ট, DNS কনফিগারেশন সুবিধা এবং ডোমেইন ট্রান্সফার সুবিধা খেয়াল রাখুন। এছাড়া দেখে নিন নামটি অন্য ট্রেডমার্ক বা ব্র্যান্ডের সঙ্গে দ্বন্দ্ব করছে না।

কিভাবে ভালো ডোমেইন প্রোভাইডার বেছে নিব?

উত্তর: বিশ্বস্ত রিভিউ, নিরাপত্তা ফিচার, ২৪/৭ সাপোর্ট, সহজ ড্যাশবোর্ড, সাশ্রয়ী নবায়ন খরচ, পেমেন্ট সুবিধা এবং ট্রান্সফার অপশন যাচাই করে প্রোভাইডার বেছে নিন। Namecheap, Google Domains, Hostinger বা GoDaddy অনেক জনপ্রিয় ও নিরাপদ বিকল্প।

কিভাবে খারাপ ডোমেইন সনাক্ত করা যায়?

উত্তর: যদি ডোমেইন খুব দীর্ঘ, জটিল, স্প্যামি শব্দ যুক্ত, অথবা ভুল বানানে থাকে, এটি খারাপ ডোমেইন হিসেবে ধরা যায়। এমন ডোমেইন SEO, ট্রাফিক এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

সর্বপরি আমার পরামর্শঃ

আপনার ব্লগের ভবিষ্যত অনেকটাই নির্ভর করে আপনি কতটা বুদ্ধিমত্তার সঙ্গে ডোমেইন নির্বাচন করেছেন তার উপর। একটি ভালো ডোমেইন শুধু নাম নয়, এটি আপনার ব্র্যান্ড, পরিচয় এবং ভিজিটরের মনে একটি আস্থার প্রতীক হিসাবে কাজ করে। 

তাই মনে রাখবেন, ডোমেইন বাছাই কোনো তাড়াহুড়োর বিষয় নয়, ভালোভাবে গবেষণা করুন, বিশ্বাসযোগ্য প্রোভাইডার বেছে নিন, আর এমন একটি নাম নির্বাচন করুন যা আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য ও মানকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। 

 একবার সঠিক সিদ্ধান্ত নিলে, সেটিই হতে পারে আপনার ব্লগিং ক্যারিয়ারের নতুন ব্র্যান্ড।

Related News

View All

To Write Your Thoughts Please Log in First

Login
Home
User Guide
Courses
Latest Blog
Contact Us